কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের পক্ষে মডেল মন্দির নির্মাণের ঘোষণা

কবিরহাটে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
কবিরহাটে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি মডেল মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে কবিরহাটের বাটইয়া ও নরোত্তমপুর ইউনিয়নে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, দেশে মডেল মসজিদ থাকলে মডেল মন্দিরও থাকতে হবে। তাই বিএনপি ক্ষমতায় আসলে দল না করলে আমি ব্যক্তিগত উদ্যোগে কবিরহাটে একটি মডেল মন্দির নির্মাণ করে দেব।

তিনি আরও বলেন, দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নাই। সবাই আমরা বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাইবোন। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। বিগত সময়ের মতো আর যেন কোনো হিন্দু পরিবারকে ভারতে চলে যেতে না হয় সেই পরিবেশ ধরে রাখতে হবে।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাহার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, কবিরহাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অর্জুন ভৌমিকসহ নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে কয়েকশ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কবিরহাট উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মো. ফখরুল ইসলামকে স্বাগত জানান। এর আগে ৩২টি মণ্ডপে নগদ টাকা ও শাড়ি-লুঙ্গি উপহার দেন বিএনপির এ নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X