মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না : সারজিস

পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্গামন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন সারজিস আলম। ছবি : কালবেলা
পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্গামন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন সারজিস আলম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। জুলাই অভ্যুত্থানে দেশের মানুষের ত্যাগ-তিতিক্ষা উল্লেখ করে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না।’

বুধবার (১ অক্টোবর) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় মালিগাঁও তেঁতুলতলা দুর্গামন্দির পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ-তিতিক্ষা সবকিছু ভুলে গিয়ে, বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন-প্রাণ বিসর্জন ভুলে গিয়ে, নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য সুশীল সাজতে শুরু করেন এবং এই অভ্যুত্থানের মতো একটি বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন— আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটি কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না।’

এনসিপির এ নেতা বলেন, ‘আমরা স্পষ্ট করে বলি— এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলব, বাংলাদেশের মানুষ ওই একটি প্রশ্নে আপসহীন, শেখ হাসিনা খুনি— বাংলাদেশের দেয়ালে দেয়ালে এই লেখাটা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী, তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারেন, কিন্তু যে মা তার ছেলের লাশ নিজের হাতে ছুঁয়েছেন, ওই মা কিন্তু এটা ভুলতে পারবেন না। ওই মা যতদিন না ভুলবেন, আমরা যারা এই অভ্যুত্থানে রাজপথে লড়াই করেছিলাম, আমরা এটা ভুলব না, ভুলতে দেবও না।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার প্রধান সমন্বয়কারী জয়ন উদ্দিন, জাতীয় যুবশক্তির পঞ্চগড় জেলার আহ্বায়ক আবু কায়েস বাবুসহ আটোয়ারী উপজেলার জাতীয় নাগরিক পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X