দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

ফেনীতে সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনীতে সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ফ্যাসিবাদের বিদায় আমাদের প্রথম বিজয় আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।

বুধবার (১ অক্টোবর) ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সরকারের পতন ঘটেছে, তাদের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার এ সংগ্রামই আমাদের প্রাথমিক বিজয়।

তিনি বলেন, প্রজাতন্ত্রের মালিকানার একমাত্র উপায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আর তার জন্য প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। গত ১৫ বছরে বিএনপিকে ভাঙার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে; কিন্তু সফল হয়নি। তাই দলের মনোনীত প্রার্থীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মিন্টু বলেন, দাগনভূঞা কখনো আমার অন্তর থেকে মুছে যায়নি। ফ্যাসিবাদীদের দমন-নিপীড়নের কারণে কম আসতে হয়েছে। যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করতেন, তারা আজ আর বেঁচে নেই। তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X