কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির উল্লেখযোগ্য অগ্রগতি : জরিপ

আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে এবি পার্টির নেতাদের সংলাপ। ছবি : কালবেলা
আইআরআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে এবি পার্টির নেতাদের সংলাপ। ছবি : কালবেলা

সম্প্রীতি ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট (IRI) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি সাম্প্রতিক জাতীয় জরিপ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৩ ডিসেম্বর) এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআইয়ের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে এক সংলাপে মিলিত হয়।

আইআরআই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সার্ভে রিসার্চ সেন্টারের সিনিয়র ডিরেক্টর সোনিয়া গ্লকেল, রিজিয়নাল ডিরেক্টর স্টিভ চিমা, পরামর্শক অমিতাভ ঘোষ।

সংলাপের সময় তারা তাদের সাম্প্রতিক ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ জরিপের ফলাফল উপস্থাপন করেন এবং এবি পার্টি সম্পর্কিত গ্রাফ ও পরিসংখ্যান নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

জরিপে উঠে এসেছে উল্লেখযোগ্য কিছু তথ্য। এবি পার্টিকে চেনেন ৮৪% এবং সমর্থন করেন: ২১% মানুষ।

আইআরআই প্রতিনিধি দল এবি পার্টির ধারাবাহিক বৃদ্ধি ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান পরিচিতিকে প্রশংসা করেন।

এবি পার্টির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আবদুল হক, শ্যাডোবিষয়ক কমিটির সদস্য ইমরান মাহমুদ।

সংলাপ শেষে এবি পার্টির পক্ষ থেকে আইআরআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X