শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে শাস্তি পেলেন ভারতীয় পেসার

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

মাঠে সাফল্যের উল্লাস কখনো কখনো হয়ে ওঠে শৃঙ্খলাভঙ্গের কারণ। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঠিক সেটাই হলো ভারতের তরুণ পেসার হর্ষিত রানার ক্ষেত্রে। একটি উইকেট উদযাপনের ভঙ্গী শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিল আইসিসির আচরণবিধির কাঠগড়ায়।

ম্যাচ চলাকালীন আচরণবিধি ভঙ্গের দায়ে হর্ষিত রানাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এটি অবশ্য গত ২৪ মাসে তার প্রথম শাস্তিযোগ্য অপরাধ।

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারে এই ঘটনা ঘটে। ডিওয়াল্ড ব্রেভিসকে আউট করার পর হর্ষিত রানা এমন একটি ভঙ্গীমায় প্রতিপক্ষ ডাগআউটের দিকে ইশারা করেন, যা আউট হওয়া ব্যাটসম্যানকে উসকানি দিতে পারে বলে বিবেচিত হয়েছে।

এই আচরণে তাকে আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এই ধারা অনুযায়ী, কোনো আউট হওয়া ব্যাটসম্যানকে লক্ষ্য করে এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ, যা অবমাননাকর বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত অভিযোগ ও শাস্তি হর্ষিত রানা গ্রহণ করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ফলে তার বিরুদ্ধে কেবল একটি আনুষ্ঠানিক তিরস্কার ও এক ডিমেরিট পয়েন্টই চূড়ান্ত হয়েছে।

ঘটনাটির অভিযোগ দায়ের করেন মাঠের আম্পায়ার জয়রামন মাধনাগোপাল ও স্যাম নোগাজস্কি, সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পায়ার রোহান পণ্ডিত।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। পরিস্থিতি অনুযায়ী ম্যাচ ফি–এর সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্টও দেওয়া হতে পারে।

নিয়মে আরও বলা আছে, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপ নেয়। দুটি সাসপেনশন পয়েন্ট মানে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি–টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা—যেটি আগে আসে।

তরুণ হর্ষিত রানার জন্য এটি সতর্কবার্তাই বলা যায়। প্রতিভা ও আগ্রাসনের সঙ্গে সংযমের ভারসাম্যই যে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার মূল চাবিকাঠি—এই ঘটনা সেটাই আবার মনে করিয়ে দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X