কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কয়েকটা সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

কয়েকটা সিটের লোভ দেখিয়ে বহুদলীয় গণতন্ত্রকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অভিযোগ করে তিনি বলেছেন, ‘ছোট ছোট দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র, সেটাকে হত্যার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই। বহুদলীয় গণতন্ত্র সুস্পষ্ট করতে চাই, শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই। আমরা সমাজে একটি ফুলকে নয়, শত ফুল নিয়ে বসবাস করতে চাই।’

গণভোট ইস্যুতে তিনি বলেন, ‘গণভোটে একটা লিডিং প্রশ্ন থাকবে, জুলাই সনদ আপনি সমর্থন করেন নাকি করেন না। এমন প্রশ্নে হ্যাঁ বা না থাকলে হতো। গণভোটের প্রচারে শুধু দুটি মন্ত্রণালয় দিয়ে নয়, জনগণের অংশগ্রহণ লাগবে। এর জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত।’

নির্বাচনের তপশিল নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আমরা বলেছিলাম, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, তখন তপশিল দিলে নির্বাচনটা সহজ হবে। গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশে সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলেছি এসব সংকট উত্তরণের পর তপশিল দিয়ে ভোটিং প্রসেসে যেতে।’

নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সংস্কার প্রস্তাব এসেছে। কমিশন সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। এ সময়ে একটি দল আদালতের মধ্য দিয়ে ইসির ঘাড়ে একটি বন্দুক রাখছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১০

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১১

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১২

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৩

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৪

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৫

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৬

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৭

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৮

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৯

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

২০
X