কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে জনগণ মুখিয়ে : ফখরুল ইসলাম

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা
পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্য দেন মো. ফখরুল ইসলাম। ছবি : কালবেলা

নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রঙধনু সমাজ গঠনের ঘোষণা দিয়েছেন। তাই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানাতে মুখিয়ে আছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট, ঘোষবাগ, সুন্দলপুর ও নেয়াজপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে সমাদৃত হয়েছে। সেখানে রঙধনু সমাজের কথা উল্লেখ আছে। যেটি বাস্তবায়ন হলে সমাজে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। এতে সুখী সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক হবে।

তিনি বলেন, আমাদের সকল নেতাকর্মীর এখন দায়িত্ব হচ্ছে প্রত্যেক এলাকায় ভোটারদের কাছে যাওয়া। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া।

ফখরুল ইসলাম বলেন, এবারের দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে। যার ফলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য প্রশাসনসহ দলের নেতাকর্মীরা প্রশংসার দাবিদার। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, সাবেক সদস্য একরামুল হক মিলন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মহিনউদ্দিন ছোটন, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, কবিরহাট উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের ৩২টি মণ্ডপে নগদ টাকা, শাড়ি-লুঙ্গি বিতরণসহ হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী কবিরহাট উপজেলায় একটি মডেল মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন ফখরুল ইসলাম। তিনি এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১০

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১১

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১২

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৩

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৪

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৫

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৬

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৮

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৯

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

২০
X