মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

‘যে প্রণোদনা দেওয়া হয় তাতে আমাদের কিছু হয় না’

নোঙর করা মাছধরা ট্রলার। ছবি : কালবেলা
নোঙর করা মাছধরা ট্রলার। ছবি : কালবেলা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত এবং ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

ইতোমধ্যেই পটুয়াখালীর উপকূলজুড়ে মাইকিং করে জেলেদের সচেতন করা হয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে সাগরে অবস্থানরত অধিকাংশ মাছধরা ট্রলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন শিববাড়িয়া নদীতে নোঙর করেছে।

গত কয়েকদিন ধরে জেলেদের জালে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ধরা পড়ায় তারা খুশি ছিলেন। তবে হঠাৎ এই অবরোধ তাদের উচ্ছ্বাসে ভাটা ফেলেছে। জেলেরা জানিয়েছেন, দীর্ঘ ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। এ অবস্থায় তারা সরকার ঘোষিত প্রণোদনা ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি তা যেন সঠিকভাবে বিতরণ হয় সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

জেলে খবির ঘরামি বলেন, আজ রাত থেকে ইলিশ মাছ ধরার উপরে বাইশ দিনের অবরোধ শুরু হয়েছে। আমরা ভরা মৌসুমেও তেমন ইলিশ মাছ পাইনি। বড়োজোর ৪ থেকে ৫ দিন ফিশিং করতে পেরেছি। তাতে বাজার খরচও হয়নি। তিন লাখ টাকার বাজার নিয়ে গেলে এসে বিক্রি করেছি এক লাখ দেড় লাখ টাকা। আবার অবরোধ শুরু হয়েছে। আল্লাহ তায়ালাই ভালো জানেন কীভাবে দিন কাটবে।

অপর জেলে শাহজালাল বলেন, নিষেধাজ্ঞায় যে প্রণোদনা সহায়তা দেয় তাতে আমাদের কিছু হয় না। আমাদের কষ্ট সারা বছরই।

আলিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামি বলেন, মা ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে শতভাগ নিষেধাজ্ঞা পালনে আমরা প্রস্তুত। ট্রলার জালসহ সবকিছু ধুয়ে মুছে ঘাটে নোঙর করেছি।

এ ছাড়া জেলেরা অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা বঙ্গোপসাগরে ঢুকে নির্বিচারে মাছ শিকার করে। এতে দেশের জেলেরা ক্ষতিগ্রস্ত হয়। তাই তাদের আগ্রাসন বন্ধে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করার দাবি তুলেছেন তারা।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা কালবেলাকে বলেন, মা ইলিশ রক্ষায় ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মা ইলিশ রক্ষায় উপকূলের জেলেদের সচেতনতা করা হয়েছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার প্রতিবছর এ ধরনের অভিযান চালিয়ে থাকে। মৎস্য বিভাগ জানিয়েছে, এবারও এ নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X