টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে : টুকু

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সেবা পাবেন।

শনিবার (৪ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে এ কৃষি দ্রব্যগুলো ন্যায্যমূল্যও পাবে। খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে। প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলো কেউ উদ্যোগ নেয়নি। দেয়নি। মানুষের কল্যাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এই সেবা দেওয়া হবে। আজ থেকে এটি শুরু হল আশা করছি এটি অব্যাহত থাকবে।

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিয়ে মনে করছে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে। বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এ দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাব। যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।

টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X