ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় আলফাডাঙ্গার ইউএনও চ্যাম্পিয়ন দলের দলনেতা সাবরিনার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। ছবি : কালবেলা
আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় আলফাডাঙ্গার ইউএনও চ্যাম্পিয়ন দলের দলনেতা সাবরিনার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। ছবি : কালবেলা

তর্কে যুক্তি, যুক্তিতে জয়— এমনই প্রাণবন্ত পরিবেশে শেষ হলো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পর্যায়ের আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা। ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাঞ্চন একাডেমি।

রোববার (০৫ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল চ্যাম্পিয়ন দলের দলনেতা সাবরিনার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

চূড়ান্ত পর্বে কাঞ্চন একাডেমি মোকাবিলা করে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়কে। বিতর্কের বিষয় ছিল- ‘মোবাইলের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের কেবলই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’ যুক্তি, তথ্য ও প্রাঞ্জল উপস্থাপনায় কাঞ্চন একাডেমির দল বিচারকদের মন জয় করে নেয়।

চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন নবম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আলম। তিনি কামারগ্রামের শাহাবুল আলমের বড় মেয়ে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসানের ভাইয়ের মেয়ে।

পুরস্কার হাতে নিয়ে সাবরিনা আলম বলেন, ‘এ সাফল্য আমার জীবনের বড় প্রেরণা। ভবিষ্যতে আমি বিসিএস (সিভিল) প্রশাসন ক্যাডারে যোগ দিতে চাই।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। বিতর্কের মাধ্যমে তারা যুক্তি ও সত্যের পক্ষে কথা বলার সাহস অর্জন করছে— এটাই সবচেয়ে বড় অর্জন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X