পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

খামারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
খামারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ফেনীর পরশুরামে মালিকের খামার থেকে তিনটি গরু চুরি করে বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খামারের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় খামারের পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ মো. ইয়াসিন (২৮) নামের একজনকে আটক করে।

রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইরান হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী ‘ফিরোজা ডেইরি ফার্ম’ নামের তার খামারে ৪৫ থেকে ৫০টি দেশীয় ও উন্নত জাতের গরু রয়েছে। খামারের গরু লালনপালনের জন্য লক্ষ্মীপুরের শরিফ উদ্দিনসহ (২৮) তিনজন কর্মচারী নিয়োগ দেন। ঘটনার সময় খামারের মালিক বাড়িতে না থাকায় শরিফ উদ্দিন নামের ওই কর্মচারী রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে খামার থেকে তিনটি গরু চুরি করে পার্শ্ববর্তী চন্দনা গ্রামের ইয়াসিনের কাছে ১ লাখ ২৩ হাজার টাকা বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায়। তিনটি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছেন খাবারের অন্যান্য কর্মচারী।

এদিকে বিষয়টি জানতে পেরে খামারের আরেক কর্মচারী জিহাদ মালিককে গরু চুরির বিষয়টি মোবাইলে জানান। খামারের মালিক ইরান ফেনী থেকে বাড়িতে গিয়ে দেখেন তার খামার থেকে তিনটি গরু চুরি হয়ে গেছে। ইরান তাৎক্ষণিকভাবে বিষয়টি পরশুরাম থানা পুলিশকে অবহিত করলে স্থানীয়দের দেওয়া তথ্যমতে পুলিশ রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে চন্দনা গ্রামের ইয়াসিনের বাড়ি থেকে তিনটি গরু উদ্ধার করে। এ সময়র পুলিশ ইয়াসিনকে আটক করে। ইয়াসিন চন্দনা গ্রামের মো. মিয়ার ছেলে।

ইয়াসিন পুলিশকে জানায়, সে ফিরোজা ডেইরি খামারের কর্মচারী শরিফের কাছ থেকে এক লাখ ২৩ হাজার টাকা দিয়ে তিনটি গরু কিনেছেন। চুরি করে বিক্রি করার বিষয়টি তার জানা ছিল না।

খামারের কর্মচারী জিহাদ জানান, দুপুরের পর থেকে শরীফকে খামারে দেখা যাচ্ছিল না। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। এরপর খামারে তিনটি গরু খুঁজে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিককে জানালে মালিক দ্রুত বাড়িতে এসে পুলিশের কাছে অভিযোগ দেন।

খামার মালিক মোহাম্মদ ইরান জানান, তার খামারে প্রায় ৪৫ থেকে ৫০টি গরু রয়েছে। খামারের গরু লালনপালনের জন্য সে তিনজন কর্মচারী নিয়োগ দেন। খামারের কর্মচারী শরীফ তিনটি গরু চুরি করে বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খামার মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী চন্দনা গ্রামের একটি বাড়ি থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X