সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

নানা অভিযোগ তুলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও কর্মসূচি পালন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে জেলা ভূমিহীন সমিতি, গণ আন্দোলন জোট, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি ও শ্রমিক দলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ নাগরিকরাও অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা সিভিল সার্জন অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা গণআন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, জেলা শ্রমিক দলের আংশিক আহ্বায়ক রেজাউল ইসলাম, নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদক নাজমা আক্তার নদী ও দপ্তর সম্পাদক স্বপন পান্ডে প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সিভিল সার্জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা অবিলম্বে ডা. আব্দুস সালামের অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের দাবি জানান।

এদিকে, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের বিরুদ্ধে মদ্যপান ও নারী কেলেঙ্কারির অভিযোগও উঠেছে। তার বাসার আয়া আম্বিয়া খাতুন অভিযোগ করেছেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার কাছে লিখিতভাবে জানানোর পর সিভিল সার্জন অফিসে ডেকে সাদা কাগজে অভিযোগ প্রত্যাহারের বক্তব্য লিখিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, সিভিল সার্জনের আগের আয়া রেকসোনা খাতুন বলেন, আমাকেও কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। রাজি না হওয়ায় শ্যামনগরে বদলি করা হয়।

ভুক্তভোগীরা অভিযুক্ত সিভিল সার্জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিভিল সার্জন সাতক্ষীরা ডা. আব্দুস সালাম বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে আসা অভিযোগ তদন্ত হয়েছে, সেখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এসব করাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X