চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্র নদে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

নদীতে ভেসে আসছে গাছের গুঁড়ি। ছবি : কালবেলা
নদীতে ভেসে আসছে গাছের গুঁড়ি। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে উজান থেকে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি। এসব বিভিন্ন উপায়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সংগ্রহ করে নিজেদের নিয়ন্ত্রণে রাখছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে ব্রহ্মপুত্র নদে গাছের গুঁড়ি ভাসতে দেখেন স্থানীয়রা। খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট ঘাট এলাকা থেকে শুরু করে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ ঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার তীর এলাকাজুড়ে হাজার হাজার গাছের গুঁড়ি নদী থেকে তুলছেন স্থানীয়রা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ গাছ কেটে রাখা অবস্থায় ছিল, তবে কিছু গাছ শেকড়সহ উপড়ে এসেছে। অনেকে ধারণা করছেন, পাহাড় ধসে বা নদীভাঙনে এসব গাছ ভেসে এসেছে।

সরেজমিনে দেখা গেছে, নদীপাড়ের অসংখ্য নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের মানুষ এসব গাছের গুঁড়ি নৌকা দিয়ে সংগ্রহ করছেন। আবার অনেকে নদীতীরে নেমে সাঁতরিয়ে টেনে তুলছেন গাছের বিভিন্ন অংশ।

রমনা ইউনিয়নে বাসিন্দা মজিবর রহমান বলেন, স্রোতের কারণে গাছগুলো উজান থেকে ভেসে আসছে, তাই আমরা তুলে নিয়ে যাচ্ছি।

হালিমা বেগম নামে এক মহিলা জানান, সকালে উঠে দেখি এইসব গাছের ডাল ভেসে আসছে। তাই বউ ছেলে মেয়েসহ খড়ি তুলছি। এগুলো দিয়ে রান্নার কাজ ছাড়া অন্য কিছু হবে না।

চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, নদীতে শুধু গাছ আর গাছ। মানুষ নৌকা দিয়ে গাছ টেনে আনছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X