চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মোহাম্মদ ইউসুফ (৩৯) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রেজিস্টার্ড ক্যাম্পের ‘ই’ ব্লকের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার অপর আসামি বান্দরবানের আলীকদম উপজেলার মো. সেলিম হোসেনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ আগস্ট শাহ আমানত সেতু সংযোগ সড়কের একটি বাস কাউন্টারের সামনে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব-৭। সেখানে উপস্থিত তিনজনের মধ্যে দুজনকে আটক করে র‌্যাব। ইউসুফের হাতে থাকা ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হয় ৪৯ হাজার ২৮০টি ইয়াবা বড়ি।

এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মো. গোলাম মোস্তফা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৭ সেপ্টেম্বর ইউসুফ ও সেলিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে দায়ের করা মামলায় ২০২২ সালের ৩১ মার্চ অভিযোগ গঠন করে আদালত। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে ইউসুফের সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় তার বিরুদ্ধে রায় দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X