শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে এসে প্রার্থিতা ঘোষণা করলেন প্রবাসী

হেলিকপ্টারে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। ছবি : কালবেলা
হেলিকপ্টারে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেন নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে গিয়ে তিনি প্রার্থিতা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এমএ মতিন, মহাসচিব স উ ম আবদুস সামাদ।

প্রার্থী মোশাররফ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করেছেন। প্রবাসে থেকেই তিনি আলাদাভাবে অনুভব করেছেন দেশের প্রতি মায়া। আর এই মায়া থেকেই দেশের জনগণের জন্য কাজ করতে চান।

দলটির চেয়ারম্যান এমএ মতিন বলেন, ’২৪-এর আন্দোলনের পর বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বর্তমান সরকারের আমলে বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে। যা খুবই দুঃখজনক। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সবসময় বৈষম্যের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার কারণেই সমাজে সবরকম অরাজকতার সৃষ্টি হয়। ইসলামী ফ্রন্ট সব অরাজকতার স্থায়ী দাফন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X