নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

পুলিশের ওপর হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
পুলিশের ওপর হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনার হোতা মামুন মিয়া নামের এক যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রুদ্রগ্রাম রোড এলাকায় হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে নবীগঞ্জ থানার এসআই মেহেদীর নেতৃত্বে পুলিশের একটি দল চোরাই মোবাইল উদ্ধারে অভিযানে যায়। পুলিশ রুদ্রগ্রাম রোডের একটি বাসায় চোরাই মোবাইলের সন্ধান পায়। অভিযানের একপর্যায়ে বাসার ভেতরে থাকা মামুন মিয়া ও তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

এ সময় মামুন মিয়া পুলিশ সদস্য ইমরান আহমেদকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহত ইমরানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় মোট ছয় পুলিশ সদস্য আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশের অতিরিক্ত একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুন মিয়াসহ তার মা ও বোনকে আটক করে থানায় নিয়ে আসে।

নবীগঞ্জ থানার ওসি বলেন, পুলিশের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X