রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

রাসেল ভাইপার। গ্রাফিক্স কালবেলা
রাসেল ভাইপার। গ্রাফিক্স কালবেলা

রাজশাহী অঞ্চলে ভয়াবহভাবে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা। চলতি বছরে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন ৩৮ জন। সবচেয়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে ‘রাসেলস ভাইপার’। এই সাপের আক্রমণ গত আট বছরে বেড়েছে চারগুণ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতি বছর মে থেকে নভেম্বর পর্যন্ত সময়টাতেই সাপে কাটা রোগীর সংখ্যা বেশি থাকে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৭ রোগী। এর মধ্যে ২৪৭ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত। অবিষধর সাপে কামড়েছে ৯২০ জনকে।

গত বছর রামেকে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৩৭০ সাপে কাটা রোগী। এর মধ্যে ৩১৪ জন ছিলেন বিষধর সাপের কামড়ে আক্রান্ত। মারা যান ৪০ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর বেশির ভাগ ঘটনাই ঘটেছে রাসেলস ভাইপার, কেউটে ও গোখরার কামড়ে। শুধু রাসেলস ভাইপারের কামড়ে প্রাণ হারিয়েছেন ১০ জন।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে রাসেলস ভাইপারের কামড়ে ভর্তি হয়েছিলেন ২১ জন। ২০১৯ সালে ২৮ জন, ২০২০ সালে ৩৫ জন, ২০২১ সালে ৩৭ জন, ২০২২ সালে ৩১ জন, ২০২৩ সালে ৫০ জন এবং ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৮৬ জনে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হয়েছেন ৫৩ জন। এই সাপের কামড়ে মৃত্যুহার প্রায় ২৩ শতাংশ।

সাপে কাটা রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় রামেকে চালু হতে যাচ্ছে ১২ শয্যার একটি বিশেষায়িত ওয়ার্ড। চলতি মাসেই ওয়ার্ডটি চালু হবে। সেখানে থাকবে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম। হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের সম্প্রসারিত অংশে তৈরি হচ্ছে নতুন এই ইউনিট। দায়িত্বে থাকবেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি বলেন, ওয়ার্ডের জন্য ৮ নার্স নির্বাচিত হয়েছেন। চিকিৎসক ও নার্সদের ‘ন্যাশনাল স্নেকবাইট গাইড’ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে রোগীরা দ্রুত ও সমন্বিত চিকিৎসা পাবেন।

চিকিৎসক আবু শাহীন বলেন, বিশেষায়িত ওয়ার্ড চালু হলে মৃত্যুহার অনেকটা কমে আসবে। এখন মানুষ সাপের ছবি তুলে শনাক্ত করতে পারছেন, ফলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে।

চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন— রাতে মশারি টাঙিয়ে ঘুমানো, মাঠে কাজের সময় গামবুট পরা, চলাফেরায় টর্চলাইট ও লাঠি ব্যবহার করা এবং আবর্জনা পরিষ্কারের সময় সতর্ক থাকা।

চারঘাট উপজেলার কৃষক আমিরুল ইসলাম বলেন, ধানক্ষেতে কাজ করার সময় রাসেলস ভাইপার কামড় দেয়। দ্রুত হাসপাতালে আনা হয়, তাই বেঁচে গেছি। বাঘা উপজেলার গৃহবধূ রহিমা খাতুন বলেন, রাতে বিছানায় কেউটে সাপে কামড় দেয়। হাসপাতালে দ্রুত আনার কারণে বেঁচে আছি। তবে আমাদের গ্রামে আগেও দুজন মারা গেছেন।

কলেজছাত্র রাজিব হোসেন বলেন, নদীর ধারে বসে থাকার সময় হঠাৎ সাপ কামড় দেয়। হাসপাতালে এনে চিকিৎসা পেয়ে সুস্থ হই। এলাকায় প্রায়ই রাসেলস ভাইপারের উপদ্রব দেখা যায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বলেন, সারা দেশের সাপে কাটা রোগীর অর্ধেকই রাজশাহী মেডিকেলে চিকিৎসা নেন। কিন্তু অ্যান্টিভেনম সংকট রয়েছে। কোম্পানিগুলো থেকে ওষুধ পাওয়া যাচ্ছে না, ধার করে আনতে হচ্ছে।

তিনি আরও বলেন, রোগীর সংখ্যা বাড়ায় আমরা বিশেষায়িত ওয়ার্ড চালু করছি। এখানে সুস্থতার হার অনেক ভালো। তবে অনেক রোগী ওঝার কাছে গিয়ে দেরিতে আসে— ফলেই মৃত্যু বাড়ছে। আমরা চেষ্টা করছি যেন সবাই দ্রুত ও সঠিক চিকিৎসা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X