চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ সমুদ্রে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি : কালবেলা
বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরা ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (০৭ অক্টোবর) টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ কক্সবাজার বাতিঘর থেকে প্রায় ২৭ নটিক্যাল মাইল দূরে এ উদ্ধার অভিযান চালায়।

নৌবাহিনী জানায়, ‘এমভি তাজমিনুর রহমান’ নামের ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হলে জাহাজটি কাছে গেলে বিপদগ্রস্ত জেলেদের সংকেত লক্ষ করা যায়। পরে নৌ-সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে জেলেদের নিরাপদে জাহাজে তুলে নেয়।

উদ্ধারের পর জেলেদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলার ও জেলেদের নিরাপদে তীরে এনে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় এবং শুক্রবার (০৩ অক্টোবর) ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। উদ্ধার হওয়া সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

নৌবাহিনী জানায়, মা ইলিশ সংরক্ষণ-২০২৫ কর্মসূচির আওতায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১০

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১১

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১২

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৫

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৬

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৭

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৮

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৯

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X