কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে যে সাক্ষাৎকার দেন, তা প্রতিবেদন আকারে প্রকাশের সময় দুর্নীতির একটি সূচকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গত সোমবার তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। সেখানে এক জায়গায় উল্লেখ করা হয়, ‘বিএনপির আগের আমলে (২০০১–২০০৬) বাংলাদেশ টানা পাঁচ বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় ছিল।’

এ বিষয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) টিআইবি জানিয়েছে, এটি তথ্যগত ভুল এবং বেশকিছু বাংলাদেশি সংবাদমাধ্যমেও তা একইভাবে ছাপানো হয়েছে।

এবিষয়ে টিআইবির ব্যাখ্যায় বলা হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ১৯৯৫ সাল থেকে প্রকাশ করে আসছে। এতে বাংলাদেশকে প্রথমে অন্তর্ভুক্ত করা হয় ২০০১ সালে, যে সময় জরিপকৃত সবদেশের মধ্যে সবচেয়ে কম স্কোর ছিল বাংলাদেশের। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপরের চার বছর টানা বাংলাদেশ সূচকের সর্বনিম্ন স্কোর করে, যখন ২০০২-২০০৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। সুতরাং, এফটি যে বলেছে, বাংলাদেশ বিএনপির আমলেই টানা পাঁচ বছর দুর্নীতির শীর্ষে ছিল এটি তথ্যগত ভুল।

সিপিআই অনুযায়ী, দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (একশ)–এর স্কেলে নির্ধারণ করা হয়। এই পদ্ধতি অনুসারে স্কেলের ০ (শূন্য) স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বনিম্ন বলে ধারণা করা হয়। অর্থাৎ, স্কোর কম হওয়ার অর্থ দুর্নীতির মাত্রা বেশি।

তাই এ ভুল আমলে নিয়ে টিআইবি সংশ্লিষ্ট সব পক্ষকে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের সঠিক ও নিশ্চিত তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছে। এবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, না হলে যেকোনো প্রকার ভুল বোঝাভুঝি সৃষ্টি হতে পারে, বা এই তথ্যের ভিন্ন অর্থ দাঁড় করানো হতে পারে।

টিআইবির পক্ষ থেকে ইতোমধ্যেই এই ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর দাবির বিষয়ে এফটির সংশ্লিষ্ট সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে একটি সংশোধনী প্রকাশের অনুরোধ করা হয়েছে।

টিআইবি আরও জানায়, সিপিআই সূচক তৈরি ও প্রকাশ করে তাদের মূল সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেখানে টিআইবি কোনো ভূমিকা রাখে না। ফলে টিআইবির নিজস্ব গবেষণার বিশ্লেষণ বা তথ্য এতে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অন্য দেশের চ্যাপ্টারের মতোই টিআইবি শুধু বাংলাদেশের জাতীয় পর্যায়ে মূল সংস্থার সিপিআই সূচকের ফলাফল তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X