মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

গ্লোবো প্রেস্টিজিও পুরস্কার হাতে রোনালদো। ছবি : সংগৃহীত
গ্লোবো প্রেস্টিজিও পুরস্কার হাতে রোনালদো। ছবি : সংগৃহীত

৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান না। বরং তিনি এখনো প্রতিদিন অনুপ্রাণিত হয়ে মাঠে নামেন, বিশেষ করে যখন গায়ে থাকে পর্তুগালের জার্সি। সম্প্রতি ‘গ্লোবো প্রেস্টিজিও’ পুরস্কার জিতে তিনি জানালেন, সুযোগ পেলে শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইবেন তিনি।

পর্তুগিজ ফুটবল গ্লোবস গালায় ‘গ্লোবো প্রেস্টিজিও’ পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেন, ‘আমার বাড়িতে অনেক ট্রফি আছে, কিন্তু এই পুরস্কারটা আলাদা। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ক্যারিয়ারের শেষের স্বীকৃতি, কিন্তু না— এটা আমার যাত্রার ধারাবাহিকতার প্রতীক। আমি ২২ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি, যা নিজের মধ্যেই এক ভালোবাসার গল্প। আমি সবসময়ই বলি, যদি পারতাম, আমি শুধু জাতীয় দলের হয়েই খেলতাম, অন্য কোনো ক্লাবের হয়ে নয়, কারণ সেটাই ফুটবলারের চূড়ান্ত অর্জন।’

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলে অসংখ্য সাফল্য অর্জন করেছেন রোনালদো। বর্তমানে তিনি সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলছেন, তবে জাতীয় দলের জার্সিতেই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

রোনালদো বলেন, ‘অনেকে বলে আমি অনেক কিছুই অর্জন করেছি, এখন থেমে যাওয়া উচিত। কিন্তু আমি এখনো মনে করি, দলের জন্য আমি ইতিবাচক কিছু দিতে পারি। তরুণদের সঙ্গে খেলতে আমার ভালো লাগে, তাদের থেকে শিখি, আর আমার অভিজ্ঞতা দিয়ে তাদের সাহায্য করি। এই প্রতিযোগিতাটাই আমাকে উদ্দীপ্ত রাখে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি আমার ক্যারিয়ারে আর খুব বেশি বছর বাকি নেই। কিন্তু যতদিন খেলব, পুরোপুরি উপভোগ করতে চাই প্রতিটা মুহূর্ত।’

২২ বছর ধরে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলছেন রোনালদো। এ পর্যন্ত তিনি পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন, যা বিশ্ব ফুটবলে এক অনন্য রেকর্ড।

রোনালদো মজা করে বলেন, “অনেকে, এমনকি পরিবারও বলে, ‘তুমি সবকিছু জিতেছ, এখন থেমে যাও। কেন ১,০০০ গোল করতে চাও?’ কিন্তু আমি এখনো থামতে চাই না। যতদিন পারি, দেশের জন্য, ক্লাবের জন্য খেলতে চাই।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X