সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগে যোগ দেওয়া রফিকুল এবার ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী

মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিএনপির রাজনীতিতে আবারও আলোচনায় সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম। ২০১৪ সালে ফুলের তোড়া হাতে আওয়ামী লীগে যোগ দেওয়া রফিকুল এখন আবার ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন। এ দলবদলের নাটক ঘিরে তৃণমূল বিএনপিতে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হকের হাতে ফুলের তোড়া তুলে রফিকুল ইসলাম আওয়ামী লীগে যোগ দেন। তার নেতৃত্বে আরও ৩৯ জন বিএনপি নেতাকর্মী তখন দল পরিবর্তন করেছিলেন।

সম্প্রতি তিনি আবারও বিএনপিতে ফেরার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়ে মনোনয়ন ফরমও কিনেছেন তিনি।

তৃণমূল নেতারা বলছেন, রফিকুল ইসলাম একজন হাইব্রিড নেতা, দলের দুঃসময়ে আওয়ামী লীগে গিয়ে এখন সুদিনে ফিরে আসছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুল ইসলাম বলেন, যদি কেউ পূর্বে আওয়ামী লীগে যোগ দিয়ে থাকে, তার পুনরায় বিএনপিতে অনুপ্রবেশের সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয় নেতাদের অভিযোগ, যথাযথ তথ্য উপস্থাপন করলেও রফিকুলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তৃণমূলের একাধিক নেতা জানিয়েছেন, ত্যাগীদের অবমূল্যায়ন করে হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হলে নলতা ইউনিয়নে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

অন্যদিকে রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক চাপে পড়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগ করেছিলাম, তবে লিখিতভাবে পদত্যাগ করিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রফিকুল ইসলামের এই দলবদল রাজনীতি স্থানীয় বিএনপির ভেতরে আস্থার সংকট তৈরি করছে, যা সংগঠনের ঐক্য ও নেতৃত্ব কাঠামোয় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X