মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

সড়কের পাশে ময়লার ভাগাড়। ছবি : কালবেলা
সড়কের পাশে ময়লার ভাগাড়। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজার সড়ক সংলগ্ন ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও পথযাত্রীদের। দূষিত হচ্ছে পরিবেশ। দ্রুত ময়লা অপসারণের দাবি স্থানীয়দের।

নাথেরপেটুয়া বাজারের ব্যবসায়ী ফজলুর রহমান জানান, সড়কের পাশে এ ময়লার ভাগাড় দীর্ঘদিন ধরে। নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় প্রতিদিন মানুষ বিভিন্ন জায়গা থেকে ময়লা এনে সড়কের পাশে ফেলছে। ময়লার স্তূপ হয়ে গেছে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এখান থেকে ময়লাগুলো না সরালে আমাদের টেকা দায়।

সিএনজিচালিত অটোরিকশাচালক লোকমান হোসেন বলেন, নাথেরপেটুয়া বাজার সড়কে অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডের পাশেই ময়লার স্তূপ। আমরা অটোরিকশাচালকরাও এতে কষ্টে আছি। দিন দিন ময়লার দুর্গন্ধ বৃদ্ধি পাচ্ছে। দুর্গন্ধে অটোরিকশার ড্রাইভার ও বাজার ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়বে। এ ছাড়া দুর্গন্ধে সড়কে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।

নাথেরপেটুয়া বাজার কমিটির সভাপতি মো. হারুনূর রশীদ বলেন, কিছুদিন আগে স্থানীয়রা মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়েছিলাম। ময়লা অপসারণের বিষয়টি তাকে অবগত করা হয়। তবে তিনি রাগান্বিত হয়ে বিষয়টি এড়িয়ে যান।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি কালবেলাকে বলেন, নির্দিষ্ট ড্রামের ব্যবস্থা না থাকায় বাজারের ব্যবসায়ীরা সড়কের পাশে ময়লা ফেলে স্তূপ করেছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, বাজার কমিটি ব্যবসায়ীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X