খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় এলাকা। ছবি : কালবেলা
ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় এলাকা। ছবি : কালবেলা

খুলনার দাকোপে ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হঠাৎ বাঁধ ভেঙে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে আশপাশের ছয় থেকে ৭টি গ্রাম। এতে ঘরবাড়ি, ফসল ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুই দিন পার হলেও এখনো বাঁধটি মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বেড়েই চলেছে ভুক্তভোগীদের দুর্দশা।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে অস্বাভাবিক জোয়ারে দাকোপ উপজেলার ৩০ নম্বর পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন বাঁধ ভেঙে যায়।

দুই দিনেও বেড়িবাঁধ মেরামত না করায় রান্না করতে পারছে না বেশিরভাগ পরিবার। এতে ঘরবাড়ি, ফসল ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছে হাজারও মানুষ, অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য চিংড়ি ঘের ও ফসলি জমি।

এলাকাবাসী জানান, দুই বছর আগে আম্ফানসহ প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও, তা সংস্কার শেষ না হওয়ায় ফের সেটি ভেঙে গেছে। দাকোপের বটবুনিয়া এলাকার মহেশ্বর ঢালী জানান, বেড়িবাঁধ ভেঙে যে এলাকাগুলোয় পানি ঢুকেছে, সে এলাকার ঘরগুলোয় হাঁটু সমান পানি। যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ হয়ে গেছে।

ভাঙনের পর বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রা ও পাউবোর উদ্যোগে ভাঙা অংশে বালু ভর্তি জিও টিউব দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তবে নদীর প্রবল জোয়ার থাকায় তা ব্যর্থ হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম কালবেলাকে বলেন, বাঁধ বেঙে যাওয়ার পর তাৎক্ষণিক জিও টিউব দিয়ে মেরামতের চেষ্টা করা হয়। পানিতে উচ্চ জোয়ার থাকায় দুবার যে জিও টিউব দেওয়া হয়েছে, তা ভেসে গেছে। বিকেলে আবার ভাটায় কাজ শুরু হবে। আমরা পর্যাপ্ত বালু ও জিও টিউব সরবরাহ রেখেছি।

এ ছাড়া স্থানীয় লোকজনকে নিয়ে রাতের জোয়ারের আগে যেন বাঁধ মেরামত করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। নদীর এ অংশের একটি বাঁক রয়েছে। যার কারণে এখানে ভাঙনের মাত্রা বেশি। নদীর ওপারে চর জমেছে। আর এ পারে ভাঙছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X