দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত শুটার লালন গ্রেপ্তার

শুটার লালন। ছবি : সংগৃহীত
শুটার লালন। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার অন্যতম আসামি লালন ওরফে শুটার লালনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার ফিলিপনগরের বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাকে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার করা হলেও, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে।

গ্রেপ্তারকৃত লালন পূর্ব ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। তিনি কুখ্যাত সন্ত্রাসী ‘টুকু ও গিট্টু সোহাগ’ গ্যাংয়ের সদস্য এবং চরাঞ্চলের শীর্ষ অপরাধীদের একজন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাম্প্রতিক সময়ে টুকু বাহিনী আরও বেপরোয়া হয়ে ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর ফিলিপনগরসহ আশপাশের এলাকায় হাট-বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে যায়। এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ইউপি চেয়ারম্যান সেন্টু। তিনি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন এবং জনগণকে সতর্ক করেছিলেন। সেই কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ কালবেলাকে বলেন, লালনকে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে সেন্টু হত্যাসহ একাধিক মামলার তদন্ত চলছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১০

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১১

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১২

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৭

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৮

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৯

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

২০
X