সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

সুদের টাকা পরিশোধ করতে না পেরে চুয়াডাঙ্গায় নারীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চুয়াডাঙ্গা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদে টাকা নিয়ে তা পরিশোধ করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন রিজিয়া খাতুন (৫৫) নামে এক নারী।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাঠপাড়া পরিত্যক্ত এক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রিজিয়া খাতুন একই গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্যার স্ত্রী।

নিহতের ছেলে বলেন, আমি ঢাকাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। আমার মা এলাকার সুদ ব্যবসায়ীদের নিকট থেকে ঋণ নিতে নিতে আর সুদের টাকা শোধ করতে গিয়ে প্রায় ২৫ বিঘা জমি শেষ করেছেন। তারপরও সুদখোরদের টাকা শোধ করতে পারিনি। আমরা সুদের টাকা শোধ করতে গিয়ে নিঃস্ব হওয়ার পরও সুদের টাকার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। শাহজামাল নামের এক সুদখোরের মামলায় এখনও আমরা আদালতে হাজিরা দিচ্ছি। এ অবস্থায় আমার মা সুদখোরদের অত্যাচার সইতে না পেরে সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল ৮টার দিকে টের পাওয়ার পর পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হোসেন বলেন, রিজিয়া খাতুন এলাকার মানুষের নিকট থেকে সুদে টাকা নিতে নিতে তার স্বামী এবং তার বাবা মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২৪ থেকে ৩০ বিঘা জমি বিক্রি করে বর্তমানে একবারে নিঃস্ব হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে। তারাও এখন নিঃস্ব। তারা মা-ছেলে গ্রাম ছাড়া ছিল। সুদখোরদের টাকা পরিশোধ করতে না পেয়ে অবশেষে সোমবার রাতে পরিবারের সকলের অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে এ ঘটনায় গ্রামের সচেতন মহল এলাকার সুদখোরদের অত্যাচারে নিঃস্ব রিজিয়া খাতুন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তারা সুদখোরদের চিহ্নিত করে আইনে সোপর্দ করার দাবি তুলেছেন।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সুদখোরদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১০

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১১

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১২

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৩

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৪

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৬

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৭

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৮

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৯

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

২০
X