লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ এএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিহত রিমন। ছবি : কালবেলা
নিহত রিমন। ছবি : কালবেলা

কুমিল্লার লাকসামে নিখোঁজের ছয় ঘণ্টা পর কচুরিপানা ভর্তি ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত রিমন (৩) লাকসাম পৌরসভার রাজঘাট বেপারি বাড়ির মো. আলমের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় রিমন নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজির পর সন্ধ্যায় থানায় জিডি করেন।

পরে রাস্তার পাশে কচুরিপানা ভর্তি সোনামিয়ার ডোবায় নেমেও শিশুটিকে খোঁজা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে অনুন্ধানে নামে। একপর্যায়ে কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে রিমনের পরিবারের সদস্যরা জানায়, সে ঘরে কিংবা আশেপাশেই খেলাধুলা করে। কখনো পানির দিকে যায় না। শত্রুতার জেরে কেউ শিশুটিকে সেখানে নিয়ে যেতে পারে।

এ ঘটনায় শিশুটির পিতা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শনিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১০

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১১

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৩

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৪

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৭

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

২০
X