বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম
অনলাইন সংস্করণ

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

আদরের বিড়াল নিয়ে লালগালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেছে অভিভাবক। ছবি : কালবেলা
আদরের বিড়াল নিয়ে লালগালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেছে অভিভাবক। ছবি : কালবেলা

বরিশাল অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ক্যাট শো’। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ‘ক্যাট শোতে’ বিড়ালপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। দেশি-বিদেশি নানা প্রজাতির, নানা নামের বিড়াল অংশ নেয় এই শোতে।

ক্যাট শোতে বিশেষ আকর্ষণ ছিল বিড়ালদের র‌্যাম শো। যেখানে আদরের বিড়াল নিয়ে লালগালিচায় নানা ভঙ্গিমায় ক্যাটওয়াক করেছে অভিভাবকরা। এ ছাড়া কিউট ক্যাটসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয় দেশি-বিদেশি ৫০টি বিড়াল। তাদের চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক। কারও কপালে টিপ আর বাহারি সাজসজ্জা তো আছেই।

এই শো এর মূল আকর্ষণ ছিল বিড়াল। যে কারণে অনুষ্ঠান শুরুর আগেই নগরীর বিভিন্ন এলাকা থেকে সাজিয়ে-গুছিয়ে আদুরে বিড়াল নিয়ে হাজির হন বিড়ালপ্রেমীরা। তাদের পাশাপাশি দর্শনার্থীদেরও ব্যাপক উপস্থিতি ছিল অনুষ্ঠান ঘিরে।

ব্যতিক্রম এই আয়োজনে ভাইরাল মামুন-লায়লা, পুচি, অরিও, ওডি, চিম্মি, কিটি, স্নোফি, চেরি, ভ্যানিলাসহ নানা নামের বিড়াল অংশ নেয়। যেমন খুশি তেমন সাজ, প্রদর্শনী ও র‌্যাম্প শোতে অংশ নেয় প্রায় ৫০টি বিড়াল, যা দেখতে বিড়ালের অভিভাবকদের পাশাপাশি ভিড় করেন দর্শনার্থীরাও।

বিশ্বের নানা দেশে পোষা প্রাণীদের নিয়ে এমন আয়োজন করা হলেও দেশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন খুবই কম। বিড়ালপ্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতে ‘ক্যাট সোসাইটি অব বরিশাল’ নামের একটি সংগঠন আয়োজন করে এই ভিন্নধর্মী শো-এর। বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

এদিকে ক্যাট শোতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম। তিনি বলেন, ‘ব্যতিক্রম এই আয়োজন মানুষকে প্রাণীদের প্রতি আরও সদয় করবে।’ ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে পাশে থাকার কথা জানান তিনি।

আগেও বরিশালে এ ধরনের আয়োজন হয়েছে। এবারের আয়োজনে ৫টি ক্যাটাগরিতে মোট ১৫টি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ক্যাট শোতে ছিল ক্যাট ফুডের ৭টি স্টল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১০

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১১

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১২

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৩

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৫

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৬

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৭

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৮

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৯

চলন্ত মাইক্রোবাসে আগুন

২০
X