কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদরাও দায়ী : ফাওজুল কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পুরোনো ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পুরোনো ছবি

দেশের জ্বালানি ঘাটতির পেছনে মূলত রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক এক নীতিনির্ধারণী আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির বলেন, অনেক জায়গায় বাসাবাড়ি ও শিল্প খাতে অবৈধভাবে গ্যাসলাইন সংযোগ দেওয়া হয়েছে। জানার পরও যে সেখানে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়, তবু দুর্নীতির মাধ্যমে লাইন দেওয়া হয়েছে, টাকা লেনদেন হয়েছে। এর ফলেই সংকট সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক গ্যাস চড়া দামে আমদানি করতে হচ্ছে, যা অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে এলপিজি আমদানিকে সহজ এবং ব্যয়-সাশ্রয়ী করার ওপর গুরুত্ব দেন তিনি।

এলপিজির দাম নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দায়িত্বহীন ব্যবসা বন্ধ করতে হবে। শিল্প কারখানায় সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এলপিজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও বিবেচনায় আনা উচিত।

আলোচনা অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১০

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১১

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১২

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৩

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৪

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৫

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৭

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৮

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৯

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

২০
X