স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। সাবেক অধিনায়ক শান্ত খেলবেন তিনে। ভিসা জটিলতা কাটিয়ে নাঈম শেখ দলের সঙ্গে যোগ দিলেও তাকে একাদশে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। নুরুল হাসান আজও একটা সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। ৯ ম্যাচ জিতেছে আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১০

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১১

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১২

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৩

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৪

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৫

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৬

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৭

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৯

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

২০
X