কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পরিষ্কার থাকতে প্রতিদিনই তো কত সাবান, শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তারপরও শরীরের একটি অংশ কিন্তু নোংরা থেকেই যায়। সেখানে গিজগিজ করে কোটি কোটি ব্যাকটেরিয়া। জেনে আবাক হবেন, এটিই শরীরের সবচেয়ে নোংরা ও দুর্গন্ধময় অংশ।

চলুন জানা যাক আমরা শরীরের কোন অংশের কথা বলছি?

শরীরের সবচেয়ে নোংরা জায়গাটি হলো নাভি। বিজ্ঞান বলে, নাভি আসলে শরীরের একটি ক্ষত। জন্মের সময় শিশুকে মায়ের কাছ থেকে পৃথক করার সময়ই এই ক্ষত তৈরি হয়। নাভিকুণ্ডল বেশিরভাগই থাকে ভেতরের দিকে। খুব কমসংখ্যক মানুষেরই নাভিকুণ্ডল বাইরের দিকে থাকে। এই অংশটিই জীবাণুর আখড়া।

এখন প্রশ্ন জাগতেই পারে, নাভি কতটা নোংরা?

২০১২ সালে পিএলওএস ওয়ানে প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, নাভিতে থাকতে পারে ২৩৬৮ প্রকারের ব্যাকটেরিয়া। যার মধ্যে ১৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া বৈজ্ঞানিকদের কাছেও নতুন।

টরন্টোর ডিএলকে কসমেটিক ডার্মাটোলজি অ্যান্ড লেজার ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞের মতে, নাভি ব্যাকটেরিয়াদের আদর্শ প্রজননক্ষেত্র। বিশেষ করে যাদের ওজন বেশি তাদের এই অংশে ব্যাকটেরিয়া থাকে। টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং নাভিতে পিয়ার্সিং করেছেন এমন ব্যক্তিদের নাভিও ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর।

শরীরের যে কোনো অংশ যেখানে চামড়ার ভাঁজ পড়ে, ঘামে ভেজে, আর্দ্র থাকে সেখানে বেশি ব্যাকটেরিয়ার জন্ম হয়। নাভি এমনই একটি অংশ।

চিকিৎসকরা বলছেন, যদি কখনো নাভিতে চুলকানি হয়, নাভি লাল হয়ে যায়, ব্যথা হয়, দুর্গন্ধ হয়, তাহলে সাবধান হোন। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X