সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। ছবি : কালবেলা
সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। ছবি : কালবেলা

সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) সাতক্ষীরা জেলা শাখা।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং সঞ্চালনা করেন সেক্রেটারি প্রভাষক আব্দুল জলিল।

তাদের দাবিগুলো হলো— এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাতা, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ি মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, শিক্ষা খাতে এখনো পাহাড়সম বৈষম্য বিরাজ করছে। শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে, না হলে সারা দেশের শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, অন্যান্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠন করা সময়ের দাবি।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, দেবহাটার সখীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী, সরাপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, জেলা আদর্শ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক আব্দুল ওয়ারেশ, অধ্যাপক বখতিয়ার উদ্দিন, অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক গোলাম আজমসহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড হলেও আজও তারা বৈষম্যের শিকার। শিক্ষকদের প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধা না পেলে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্কে এসে শেষ হয়।

বক্তারা আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও মানবিক, দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই তাদের ন্যায্য প্রাপ্য বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X