মুন্সীগঞ্জ (সদর) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১২ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ আদালতের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নূর মোহাম্মদ খান ওরফে নুরু এবং মো. আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মো. আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামিরা ২০১৭ সালের ৪ জুন নিহত আ. ছামাদ তার বাড়ি থেকে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি মারা যান। নিহত আ. ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় তিনজনকে এজাহারনামীয় ও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। মামলায় ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলার বাদী আরিফ হোসেন জানান, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালত চত্বরে মারধর করেছে। আমি ওদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার জানান, আদালত ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্যগ্রহণ ও প্রমাণের ভিত্তিতে মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। এ আদেশে সন্তুষ্টি প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X