চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেছেন স্বামী। একই দিনে দুজনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে মারা যান স্ত্রী জারিয়া বেগম (৭০) এবং রাত সাড়ে ১২টার দিকে মারা যান স্বামী আবদুল মাবুদ (৮৫)। তারা চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন।

আবদুল মাবুদ ভাতিজা মো. শাহেদ কালবেলাকে বলেন, মাবুদ চাচা প্রায় এক বছর আগে থেকে ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় তিন মাসে আগে চাচি জারিয়া বেগমও ক্যান্সারে আক্রান্ত হন। গত সপ্তাহে দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও বলেন, রাত ৭টার দিকে চাচি মারা যান। অসুস্থ হওয়ায় চাচাকে এ তথ্য জানানো হয়নি। পরে রাত সাড়ে ১২টার দিকে মারা যান মাবুদ চাচা। আজ জানাজা ও দাফন করা হবে দুজনকে।

সাবেক স্থানীয় কাউন্সিলর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান কালবেলাকে বলেন, একই দিনে দুজনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে, আল্লাহ উভয়কে জান্নাত দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X