ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মানবেতর জীবন-যাপন করছেন ‘লোম মানব’ নামের একটি পরিবার

ভুক্তভোগী। ছবি : কালবেলা
ভুক্তভোগী। ছবি : কালবেলা

পরিবারটির সদস্য সংখ্যা ১২, প্রত্যেকের গায়ে অস্বাভাবিক লোম। এ কারণে তারা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। স্থানীয় কারোর কাছে তারা ভয়ের কারণ, আবার কেউবা করেন হাসি-তামাশা। পরিবারটির অভিযোগ সমাজের কেউ মিশতে চায় না তাদের সঙ্গে।

জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামে বসবাস করছেন এমন এক অদ্ভুত পরিবার। হতদরিদ্র পরিবারটির প্রতিটি সদস্যের সারা শরীরজুড়ে অস্বাভাবিক ঘন লোম। এই বিরল শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাদের স্থানীয়রা লোমমানব পরিবার বা দাঁড়িওয়ালা মানব বলে ডাকে। পরিবারের মেয়েছেলে উভয়ের শরীরেই রয়েছে অস্বাভাবিক লোম, যা তাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলছে।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই তাদের শরীরে অস্বাভাবিক লোম গজাতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে লোম আরও ঘন হয়ে যায়।

পরিবারের নারী সদস্য শিরিনা আক্তার কালবেলাকে জানান, তার বিয়ে হয়েছিল। তার স্বামী ও আত্মীয়রা কেউ তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে চায় না। তাই বাধ্য হয়ে গরিব বাবার ঘরেই রয়েছেন কষ্টে করে।

পরিবারের আরেক সদস্য ভোলা হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, বাইরে কোনো কাজে গেলে সবাই তাদের এড়িয়ে চলে। অনেক সময় পাশে দাঁড়াতে পর্যন্ত দেয় না।

ইসলামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার জুলহাস মণ্ডল কালবেলাকে বলেন, পরিবারটিতে অভাব-অনটন সবসময় লেগে থাকে। তাদের সামাজিক ও আর্থিক সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের কালবেলাকে বলেন, এটি হরমনজনিত রোগ। যেহেতু বংশ পরম্পরায় হয়, তাই বিচলিত হবার কিছু নেই। সমাজের সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলেই হয়তো এই পরিবারও ফিরে পাবে স্বাভাবিক জীবনের আলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১০

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১১

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১২

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৪

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৫

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৬

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৭

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৮

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৯

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

২০
X