ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝালকাঠি জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ঝালকাঠি জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক স্বামী আল আমিন। নিহত বিথি আক্তারের ৪ বছরের সিজান নামের একটা সন্তান রয়েছে।

নির্মম হত্যাকাণ্ডের স্বীকার বিথি আকতার (২৩) একই উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার মো. ছত্তার মোল্লার মেয়ে এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার আল আমিনের (২৫) স্ত্রী।

নিহত বিথি আক্তারের মেজো ভাই কাওসার মোল্লা বলেন, আমার বোনের সঙ্গে ৫ বছর আগে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওরা সুখী জীবনযাপন করলেও বিগত এক বছর আগে থেকে আমার বোনজামাই একটা মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আমার বোনের ওপরে নির্যাতন শুরু করে। আমরা কিছুদিন আগে ২০ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতেই থাকে।

গতকাল দুপুরেও তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছে আমার ৪ বছরের ভাগনে। বোনের শরীরেও আলামত আছে। কিন্তু মেরে মুখের ভেতরে চালের পোকা মারার ওষুধ দিয়ে গতকাল বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ডের প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১০

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১২

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৩

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৪

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

১৫

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

১৬

বিএলআরআই-এর উদ্যোগ / দেশি মুরগি পালনে নারী উদ্যোক্তাদের নিয়ে সম্মাননা অনুষ্ঠান

১৭

২০ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় চিকিৎসক দম্পতি সুষমা-কুশল

১৮

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৯

আবরার ফাহাদের নামে বুয়েটে হল প্রতিষ্ঠার প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

২০
X