সাভার প্রতিনিধি, ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

ডিবি পুলিশ পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাই

সাভারে ছিনতাই। গ্রাফিক্স : কালবেলা
সাভারে ছিনতাই। গ্রাফিক্স : কালবেলা

ঢাকার সাভারে দিনদুপুরে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মো. হাবিবুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই শিক্ষককে মারধরও করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

দিনদুপুরে ছিনতাইয়ের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এমন ঘটনায় সাভারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের রাজাশন আইচা নোয়াদ্দা এলাকার একটি শাখা সড়কে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের বরাতে পুলিশ জানায়, গতকাল দুপুরে জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে সোনালী ব্যাংক নবীনগর শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করে সাভারের আইচা নোয়াদ্দার নিজ বাসায় যাওয়ার পথে একটি সাদা প্রাইভেটকার এসে ভুক্তভোগীকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাবিবুর রহমানকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়।

এরপর তারা ভুক্তভোগীর চোখ বেঁধে তাকে মারধর কর‍তে থাকে এবং তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রাতে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১০

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১২

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৩

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৪

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৫

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৬

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৮

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৯

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

২০
X