বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত মাদ্রাসা প্রধানকে শোকজ

নওগাঁর রাজাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা
নওগাঁর রাজাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা

দাখিল পরীক্ষায় পাসের হার কম থাকায় নওগাঁর সাত মাদ্রাসার শিক্ষকদের বেতন বন্ধের জন্য শোকজ করেছে মাদ্রাসা অধিদপ্তর। চলতি বছরের দাখিল পরীক্ষায় ১০ শতাংশের কম শিক্ষার্থী এই প্রতিষ্ঠানগুলো থেকে পাস করেছিল। এতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমুর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফল বিপর্যয় হওয়ায় এসব মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। গত রোববার ওই সাতজন প্রতিষ্ঠান প্রধানকে পাঠানো শোকজ নোটিশ প্রকাশ করেছে মাদ্রাসা অধিদপ্তর।

জানা যায়, ফল বিপর্যয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে জেলার পত্নীতলা উপজেলার ছোট মহারান্দি টেকনিক্যাল দাখিল মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুজন। পাসের হার ১০ শতাংশ। একই উপজেলার নির্মল দারাজিয়া দাখিল মাদ্রাসার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে একজন, পাসের হার ৫ দশমিক ৮৮ শতাংশ, দিবর সিদ্দিকী নগর দাখিল মাদ্রাসার ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে একজন, পাসের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। ফরিদপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে দুজন, পাসের হার ৪ শতাংশ।

অপরদিকে জেলার রাণীনগর উপজেলার পাঁচুপুর আলিম মাদ্রাসার ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে একজন, পাসের হার ৯ দশমিক ৯ শতাংশ, একই উপজেলার ভেটি সিনিয়র ফাজিল মাদ্রাসার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে একজন, পাসের হার ৪ দশমিক ৫৬ শতাংশ। রাজাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে একজন, পাশের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।

অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত শোকজ নোটিশে প্রতিষ্ঠান প্রধানদের জানানো হয়েছে, মাদ্রাসাগুলোর কম পাসের হার এমপিও নীতিমালা পরিপন্থি। প্রতিষ্ঠানগুলো এ কর্মকাণ্ডে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এসব মাদ্রাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের এমপিও সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দিতে বলা হয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের অধিকাংশই গণিত বিষয়ে ফেল করেছে বলে জানা যায়। কিছু প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের জন্য এই ফল বিপর্যয় ঘটেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠান প্রধানরা।

নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান মুঠোফোনে কালবেলাকে বলেন, এরকম একটা সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতেছি। আমাদের এখানে অফিসিয়াল বা লিখিতভাবে কোনো চিঠি আসেনি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১০

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১১

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১২

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৩

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৪

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৫

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৬

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৮

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৯

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

২০
X