ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো নিয়ে যা বলছে বিজিবি

বক্তব্য দেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
বক্তব্য দেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারীরা ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ঘটনার দিন থেকেই সতর্ক অবস্থান নেয় বিজিবি।

তিনি বলেন, হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না এটি নিশ্চিত নয়। তবে গোয়েন্দা তথ্য আছে, নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশি যুবককে ভারতে পাচার করেছে। তারাই হামলাকারী কি না তা নিশ্চিত হতে ফিলিপ স্নালকে খুঁজছে বিজিবি।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার।

এর আগে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ির সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি সদস্য। সম্ভাব্য পাচারের রুট এবং পাচারকারীদের ওপর নজরদারি বাড়ানো হয়। এরই মধ্যে গুঞ্জন ওঠে, ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীর। এটি আরও জোরাল হয় শনিবার রাতে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে চারজনকে আটকের পর।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ি ও হালুয়াঘাট থেকে আটক করা হয় ফিলিপ স্নালের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা ও সিবিরন দিওকে। এ ছাড়া রোববার রাতে বেঞ্জামিন চিরান নামে আরও একজনকে আটক করে বিজিবি।

সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন, তাহলে ফিলিপ স্নাল ভালো বলতে পারবেন। ফিলিপ স্নালকে আটক করা গেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আদৌ পাচার হয়েছে কি না, তা জানা যাবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১০

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১১

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১২

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৩

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৪

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৭

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৮

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৯

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

২০
X