চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইনের বেড়াজাল পেরিয়ে কারাগারে বিয়ে

আদালতের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারে এই দম্পতির আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। ছবি : সংগৃহীত
আদালতের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারে এই দম্পতির আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়। ছবি : সংগৃহীত

ভালোবেসে গোপনে আকলিমাকে (২২) বিয়ে করেন একই বাড়ির মো. হাসনাত (২১)। সম্পর্কে তারা উভয়ে মামাতো-ফুফাতো ভাইবোন। কিন্তু এ সময় কোনো কাবিননামা হয়নি তাদের। এ বিয়ে নিয়ে শুরু হয় উভয় পরিবারে দ্বন্দ্ব। এরই মধ্যে তাদের ঘরে জন্ম নেয় এক সন্তান। উভয় পরিরবারের বিরোধ শেষ পর্যন্ত আদালতে মামলায় গড়ায়। আদালতের নির্দেশে স্বামী মো. হাসনাতকে কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকে এখন পর্যন্ত কারাগারে তিনি।

এদিকে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের মীমাংসা হয়। রোববার (১৩ অক্টোবর) এর ফলে আদালতের নির্দেশে চাঁদপুর জেলা কারাগারে মো. হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে এবং কাবিননামা সম্পন্ন হয়।

জানা গেছে, হাজীগঞ্জের দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে মো. হাসনাত এবং একই বাড়ির বাকপ্রতিবন্ধী আকলিমা মো. মাসুদের মেয়ে। উভয় পরিবারের দ্বন্দ্বের এক পর্যায়ে আকলিমার বাবা ২০২৪ সালের ২৪ জুন চাঁদপুর আদালতে মামলা করেন। আটকের দুদিন পর অর্থাৎ ২০২৪ সালের ২৬ জুন আদালত হাসনাতকে কারাগারে প্রেরণ করেন। সেই থেকে তিনি এখনো কারাগারে আটক আছেন। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারকের আদেশে রোববার দুপুরে চাঁদপুর জেলা কারাগারে উভয়ের বিয়ে ও কাবিননামা সম্পন্ন হয়।

এদিকে বিয়ে ও কাবিননামায় স্বাক্ষরকালে বর ও কনেকে বেশ উৎফুল্ল দেখা যায় বলে উপস্থিত স্বজনরা জানিয়েছেন।

এদিন জেলা ম্যাজিস্ট্রেটের একজন প্রতিনিধি সহকারী কমিশনার ও জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বর ও কনে পক্ষের বাবা নিকটাত্মীয়রাসহ উভয়পক্ষের গণ্যমান্য এবং স্থানীয় মুরুব্বি আবুল বাশার মিজি উপস্থিত ছিলেন।

এদিন উপস্থিত বর এবং কনে পক্ষের স্বজনদের কারা কর্তৃপক্ষের সৌজন্যে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান ওই কারাগারের জেলার মো. জুবাইর। তিনি আরও জানান, বিয়ের পর বর মো. হাসনাতের দ্রুত জামিন ও মামলাটি নিষ্পত্তিতে এগিয়ে যাবে বলে মনে করেন উভয় পরিবারের স্বজনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X