সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আরেফিন মাজার ধ্বংসের মূলহোতা গ্রেপ্তার

গ্রেপ্তার বশর মিয়া ওরফে বশর কোম্পানি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বশর মিয়া ওরফে বশর কোম্পানি। ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিনের মাজার খুঁড়ে পাথর তুলে লুটপাট-চুরির মূলহোতা এবং অস্থায়ী পুলিশ ক্যাম্পে অগ্নিকাণ্ড-লুটের মূল আসামি বশর মিয়া ওরফে বশর কোম্পানিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টায় উপজেলার জালিয়ারপাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বশর মিয়া উপজেলার জালিয়ারপাড় গ্রামের শুকুর আলীর ছেলে। এ সময় আব্দুল মালেক নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বৈশাখান্দী বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে পুলিশ ও বিজিবিকে সঙ্গে নিয়ে পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহ আরেফিন ধ্বংসের হোতা বশর মিয়াসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া কালবেলাকে বলেন, শাহ আরেফিন মাজার ধ্বংস, লুটপাট, চরির মূল হোতা ও পুলিশ ক্যাম্পে অগ্নিকাণ্ড- লুটের মূল আসামি বশর মিয়াকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। পাথরকাণ্ডে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X