দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে : জুয়েল

দৌলতপুরে উঠান বৈঠকে শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
দৌলতপুরে উঠান বৈঠকে শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুয়েল বলেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার মধ্য দিয়ে নারীদের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়া হবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টি, কুটির শিল্প স্থাপন ও প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

তিনি আরও বলেন, কৃষকদের সার ও বীজ ন্যায্য মূল্যে সরবরাহ করা হবে এবং তাদের উৎপাদিত ফসল সরাসরি ঢাকায় বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা ন্যায্য মূল্য পান। এ ছাড়া এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি।

দৌলতপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে শরিফ উদ্দিন জুয়েল বলেন, দৌলতপুরের স্বাস্থ্যসেবা আরও উন্নত করা হবে। চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে নতুন হাসপাতাল নির্মাণ করে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা হবে। শিক্ষার মানোন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। গত তিন দশকে এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ও বিএনপির দুটি পরিবার দৌলতপুরের মানুষ জিম্মি করে রেখেছে। এবার সেই রাজনীতির অবসান ঘটবে।

তিনি আরও বলেন, কয়েক মাস ধরে লক্ষ্য করছি একটি পক্ষ বারবার আমাকে ও আমার লোকজনকে হুমকি ধমকি দিচ্ছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত সৈনিকদের হুমকি দিয়ে মাঠ থেকে সরাতে পারবে না। তারেক রহমান ত্যাগী, সৎ ও ক্লিন ইমেজের নেতাকর্মীদের যাচাই বাছাই করে মনোনয়ন দেবেন। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দুর্নীতিবাজ মনোনয়ন পাবে না।

এ সময় তিনি তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিতদের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১০

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১১

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১২

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৩

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৫

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৭

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৮

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৯

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

২০
X