কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে নেতাদের কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা বলেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে সকল নেতাদের কাজ করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন সেলিমুজ্জামান। তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে দলীয় স্বার্থে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর মাধ্যমেই মানুষ জানবে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে এবং উন্নয়ন নিশ্চিত করা হবে।

সেলিমুজ্জামান আরও বলেন, ‘উপজেলার প্রতিটি নেতাকর্মীর সামনে একটি লক্ষ্য থাকা উচিত- যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী হওয়ার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খাঁন সৈকত, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক নান্নু মুন্সী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, শ্রম সম্পাদক লালচান ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম মিত্র, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিলন খান, উপজেলা মহিলাদলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সিকদার অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), সাংবাদিক মো. জুবায়ের রহমান লিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X