নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নবীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীরা র‌্যালি বের করেন। ছবি : কালবেলা
নবীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীরা র‌্যালি বের করেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার আলিয়াবাদ বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের করা হয়।

বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

পরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল বারীর সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি আলী আজমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের যুবসমাজকে সংগঠিত করা। এরই ধারাবাহিকতায় নবীনগর উপজেলার যুবদলের সকল নেতাকর্মীরা বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আবু সায়েদ, হজরত আলী, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, রুবেল আকরাম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X