সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাদক বিক্রির সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আল আমিন সরদার। ছবি : কালবেলা
গ্রেপ্তার আল আমিন সরদার। ছবি : কালবেলা

সাতক্ষীরায় চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আল আমিন সরদারকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আল আমিন সরদার (৩২) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগল চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে আল আমিনকে কয়েক বছর আগে নিজ গ্রাম থেকে বিতাড়িত করা হয়। এরপর থেকে তিনি শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্মগোপনে থেকে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় ওষুধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রি করতেন।

স্থানীয় আব্দুস সালাম জানান, আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু আল আমিন মাদক বিক্রি বন্ধ করেনি। সোমবার বিকেলে তাকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার পর র‍্যাব-৬-এর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। সাতক্ষীরা র‍্যাব কোম্পানি কমান্ডার জানান, আল আমিন সরদারের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য ছিল। কাগজপত্র যাচাইয়ে দেখা গেছে, তিনি জামিনে ছিলেন। স্থানীয়রা ইয়াবাসহ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা তাকে মারধর করে। আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে মাদকসহ গ্রেপ্তারের খবর সঠিক নয়।’

এদিকে স্থানীয়দের অভিযোগ, আল আমিন নিজেকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছিলেন। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান জানান, ‘আল আমিনের বিরুদ্ধে জিআর ১২৪/২৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।’

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান বলেন, ‘সে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X