পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় : হাসনাত

বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগবিহীন বাংলাদেশ রয়েছে। তাদের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর।

তিনি আরও বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে ঋদ্ধতা হবে আর সংস্কারের বিপক্ষে যারা তাদের সঙ্গে দূরত্ব।

বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর করছেন এনসিপির মুখ্য (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা করেন। এতে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন— বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

সমন্বয় সভায় এনসিপিকে আরও শক্তিশালী করাসহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয়। শিগগিরই জেলা কমিটি ঘোষণা করার কথাও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X