রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মামুন

চাটখিল উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা
চাটখিল উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন অভিযোগ করে বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আজিজ সুপার মার্কেটের সামনে আয়োজিত যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মামুনুর রশিদ মামুন বলেন, নির্বাচন ও দেশ নিয়ে বর্তমানে নানা ষড়যন্ত্র চলছে। যখনই নির্বাচন ঘনিয়ে আসে, একটি রাজনৈতিক মহল বিভ্রান্তিকর বক্তব্য ও দাবি তুলে পর্দার আড়ালে ষড়যন্ত্রের চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধীনে রাজনীতি করি না। আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আছি। জনগণ এখন নির্বাচনের অপেক্ষায়। তারা ভোট দিতে চায়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী যেই হোন না কেন, সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।

সমাবেশে চাটখিল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। শেষে চাটখিল বাজারে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সমাবেশ ও র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X