মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে কৃষকদের বিদায় সংবর্ধনা

অনুষ্ঠান শেষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট তুলে দিচ্ছেন কৃষকরা। ছবি : কালবেলা
অনুষ্ঠান শেষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট তুলে দিচ্ছেন কৃষকরা। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মো. জাহাঙ্গীর আলম নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন কৃষকরা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে হরিরামপুর ইউনিয়নের সালেপুর মধ্যপাড়া গ্রামের কৃষক কবির মৃধার বাড়ির উঠানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক আব্দুল হালিম মৃধা। এতে আরও উপস্থিত ছিলেন- কৃষক আব্দুল কুদ্দুস, আইয়ুব মৃধা, রাজিয়া বেগম, কুলসুম আক্তারসহ এলাকার বহু কৃষক-কৃষানি।

বক্তারা বলেন, মো. জাহাঙ্গীর আলম তার দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন তিনি। তিনি শুধু একজন কর্মকর্তা ছিলেন না, কৃষকদের সুখ-দুঃখের সঙ্গী হয়েছিলেন। তার নিষ্ঠা, পরামর্শ ও সহযোগিতায় এলাকার কৃষক সমাজ উপকৃত হয়েছে।

সভাপতি আব্দুল হালিম মৃধা বলেন, জাহাঙ্গীর আলম আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তার মতো একজন সহৃদয় কর্মকর্তা পেয়ে আমরা নিজেদের ধন্য মনে করি। তাই কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ আমরা সবাই মিলে আজকের এ সংবর্ধনার আয়োজন করেছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি ভাবতেও পারিনি আমার জন্য এমন একটি ভালোবাসা ভরা আয়োজন করা হয়েছে। কেউ আগে কিছু বলেনি, শুধু ডেকেছিল প্রয়োজন আছে বলে। এখানে এসে দেখি আমার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এটা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।

এ সময় অনুষ্ঠান শেষে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X