কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

১৩ হাজার টাকায় বিক্রি ১ লিটার দুধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক লিটার দুধ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। তবে এটি ছিল না কোনো ব্যবসায়িক লেনদেন, বরং ছিল এক অনন্য মানবিক দৃষ্টান্ত।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের আগে কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক কেজি দুধ কিনে নেন মনিরুজ্জামান দুর্জয় নামের এক যুবক।

জানা গেছে, জুমার নামাজের আগে এক কৃষক ১ লিটার দুধ দান করেন। মসজিদ পরিচালনা কমিটি সেই দুধ নিলামে তোলেন। প্রথমে ২০০ টাকা দিয়ে শুরু হলেও ৫/৬ জন মুসল্লির দরদামে শেষ পর্যন্ত মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া ১২ হাজার টাকা পর্যন্ত দর হাঁকেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে ১৩ হাজার টাকায় এ এক লিটার দুধ কিনে নেন ফ্রিল্যান্সার যুবক মনিরুজ্জামান দুর্জয়। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি, নিলামে কেনা সেই দুধ বিলিয়ে দেন এক গরিব মানুষের হাতে।

মনিরুজ্জামান দুর্জয় বলেন, আল্লাহর ঘর উন্নয়নে অংশ নিতে চেয়েছি। একজন সাধারণ মানুষকে সামান্য আনন্দ দিতে পারা আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি। এমন প্রতিযোগিতা যদি ভালো কাজে হয়, তাতে মন ভরে যায়।

ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ ইসলাম দিয়েছে। যারা মসজিদের জিনিস ক্রয় করে, তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। এ নিলামের টাকাও ব্যয় হবে মসজিদের উন্নয়নে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X