শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর

শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদ ভাঙচুরের চিত্র। ছবি : কালবেলা
শেরপুরের নালিতাবাড়ীতে মসজিদ ভাঙচুরের চিত্র। ছবি : কালবেলা

শেরপুরের নালিতাবাড়ীতে একটি মসজিদে প্রবেশ করে ইমাম ও মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদেও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় রোববার (০২ নভেম্বর) মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী একটি লিখিত অভিযোগ করেছেন।

এর আগে শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে চিল্লাচিল্লি শুরু করেন। ওই সময় তারা ইমাম মাওলানা ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ করে বলেন, ‘আজ থেকে এ মসজিদে আর আজান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আজান হবে না।’

এ সময় ইমাম এ কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে।

এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি হামলাকারীদের বাধা দিতে গেলে তাদেরও মারধর করে নেশাগ্রস্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, ‘এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং এ নিয়ে থানায় একটি লখিত অভিযোগ করেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১০

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১১

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১২

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৩

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৪

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৫

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৬

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৭

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৮

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৯

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

২০
X