বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় নারীর বিরুদ্ধে জিডি

আদমদীঘি থানা, বগুড়া। ছবি : সংগৃহীত
আদমদীঘি থানা, বগুড়া। ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে বিড়ালকে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার ঘটনায় বুলবুলি নামে এক নারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে পুলিশ বিড়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।

বিড়াল হত্যার ঘটনায় ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় ডায়েরি করেন।

আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নসরতপুর ইউনিয়ের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বুলবুলি নামে এক নারী তার বাড়িতে একটি সাদা-কালো রঙের বিড়ালকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর হত্যা করা বিড়াল বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে দেন।

আরও জানা গেছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। বুধবার দুপুরে এমরান হোসেন দত্তবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে গিয়ে ওই গ্রামের প্রতিবেশী শামছুন্নাহার মিনার কাছ থেকে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় হত্যা করা বিড়ালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সিডিআইএল-এ পাঠান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিড়ালটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। বিড়ালটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X